1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গোপালগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে পোষাক ও সরঞ্জামাদি বিতরন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

গোপালগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। পোষাক ও সরঞ্জামাদি এ ক্রয় বাবদ বরাদ্দকৃত অর্থ থেকে ৪২ লক্ষ টাকা সাশ্রয় করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। সরকারের বরাদ্দকৃত এক কোটি ২০ লক্ষ টাকার বিপরীতে মাত্র ৭৮ লক্ষ টাকায় এসব পোষাক ও সরঞ্জামাদি ক্রয় করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলার হল রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের মাঝে এসব পোষাক ও সরঞ্জামাদি বিতরণ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার ৬৭টি ইউনিয়নে কর্মরত ৬৭০ জন গ্রাম পুলিশ সদস্য (দফাদার ও মহল্লাদার) এসব নতুন পোশাক হাতে পেয়েছেন।

গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোহসিন উদ্দিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আজাহারুল ইসলাম জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার ৬৭০ জন গ্রাম পুলিশের জন্য প্যান্ট, শার্ট, বেল্ট, জুতা, রেইন কোট ও সাইড ব্যাগ ক্রয়ের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। এরই প্রেক্ষিতে উম্মুক্ত দরপত্র আহবান করা হয়। এতে ১৬টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেন। এর মধ্যে ৪টি প্রতিষ্ঠান সর্বনিম্ম দরদাতা ও গ্রহণযোগ্য হওয়ায় তাদেরকে সরঞ্জামাদি সরবরাহের অনুমতি দেয়া হয়। এতে মোট ব্যয় হয়েছে ৭৮ লক্ষ টাকা। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি