1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণ : গ্রেফতারকৃত শিক্ষককে জেল হাজতে প্রেরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

 

গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত ওই কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৯ মে) সকালে ওই শিক্ষককে সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গতকাল সোমবার (৮ মে) সন্ধ্যায় একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার (৭ মে) দুপুরে ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই শিক্ষক। পরের দিন গতকাল সোমবার বিকালে ওই ছাত্রীর মা শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১৩/১৯৪)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ জানান, ভিক‌টিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এরই প্রেক্ষিতে ওই শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। ইতোপূর্বে ওই ‍শিক্ষকের বিরুদ্ধে নারী ঘটিত নানা অভিযোগ থাকলেও মান-সম্মানের ভয়ে কেউ থানায় অভিযোগ করেনি। ওই শিক্ষ‌কের বাড়ী গোপালগঞ্জ পৌরসভার শান্তিবাগ এলাকায়।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো: অহিদ আলম লস্কার জানিয়েছেন, বিষয়টি নিয়ে সরকারি কলেজের দায়িত্বরতঃ মহাপরিচালকের সাথে কথা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরো বলেন, এর আগে একাধিকবার তাঁর সিনিয়র শিক্ষকরা তাকে নানাভাবে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। কিন্তু, ওই শিক্ষক নারীঘটিত কাজ থেকে ফিরে আসেননি। তার নামে এসব নানা অভিযোগ পেলেও সঠিক প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয়নি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি