1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৩০

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

 

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মারাত্মক আহত ১৯ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহতরা হলেন, আলিম মোল্লার সমর্থক হাফিজুর মোল্লা, বদরুল দাড়িয়া, রফিক দাড়িয়া, নূর দাড়িয়া, কদরুল দাড়িয়া, ইমদাদুল মোল্লা, আজমির মোল্লা, খায়রুল মোল্লা, আইয়ূব মোল্লা, সাহেব আলি মোল্লা, সোহেল মোল্লা।

মিটু মোল্লার সমর্থক, জায়েদ মোল্লা, বাবু মোল্লা, ছোবাহান মোল্লা, নুর আলি, বাবলু মোল্লা, কুদ্দুস মুন্সি, আব্বাস মোল্লা ও রাকিব মোল্লা।

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, পূ্র্বের একটি সালিশে জরিমানা করাকে কেন্দ্র করে বোড়াশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার সেকেন্দার মোল্লা ও ৬ নং ওয়ার্ডের মেম্বার মিটু মোল্লার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরজের ধরে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মারাত্মক আহত ১৯ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি