1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

গোপালগঞ্জে দু্ই পক্ষের সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত, আহত-২০

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজাম কান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আনসার চৌধুরী (৫৫) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ২০ জন।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাবেক সেনা সদস্য আনসার চৌধুরী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামের আলাউদ্দিন চৌধুরীর ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম জনান, নিজামকান্দি ইউনিয়নের আধিপত্য নিয়ে বর্তমান চেয়ারম্যান হাজী নওশের আলী ও সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মকুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল রবিবার ও আজ সোমবার সকালে নিজামকান্দি এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ওমহাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ সোমবার দুপুরে দুই পক্ষের সমর্থকেরা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মকুর সমর্থক সাবেক সেনা সদস্য আনসার চৌধুরীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এসময় উভয় পক্ষের কমপক্ষে আরো ২০জন হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারাত্মক আহতদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি