1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শ্রমিক ও অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর ও সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মুকুল প্রমানিকের ছেলে শ্রমিক অরুন প্রামানিক (৫০) ও সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের মোকলেস সিকদারের ছেলে অটোচালক রিপন সিকদার (৩০)।

পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপর পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষে অরুন প্রামানিক বাইসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। এসময় তিনি কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন।

অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় নসিমনের পিছনের চাকা ফেটে রিং ছুটে গিয়ে অটোগাড়ি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটো চালক রিপন সিকদারের গায়ে লাগলে মারাত্মক আহত হন। পরে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি