1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

গোপালগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালক নিহত, আহত-৩

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় আমিরুল বিশ্বাস নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩ জন। সোমবার (০৬ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভ্যান চালক আমিরুল বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আন্ধারকোটা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম জানান, রাতে ভ্যানে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলো ভ্যান চালক আমিরুল বিশ্বাস।

এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটির সামনের অংশ ও ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক আমিরুল ইসলাম নিহত হন ও ভ্যানে থাকা অপর ৩ যাত্রী মারাত্মক আহত হন।

পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্ত করা হবে না কি পরিবারের কাছে হস্তান্তর করা হবে তা পরে সিদ্ধান্ত নেয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি