1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আরও ১৫ জন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার।

নিহতরা হলেন- খুলনা জেলার রূপসা থানার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও অজ্ঞাত নারী (৩৫)।

আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় বাসটি সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসার একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মিজান নামের এক ব্যক্তি ও অজ্ঞাত এক নারী নিহত হন। অন্তত ১৫ জন আহত হন।

পরে খবর পেয়ে ফাসার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০- শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মারাত্মক আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আরও বলেন, নিহত দু’ই’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি