1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, মুক্তিযেদ্ধা, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের সাধারন মানুষ।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় সদর উপজেলা পরিষদের পাশে জয় বাংলা পদ্ম পুকুর বদ্ধভূমির স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শ্রদ্ধা জানান।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, উদীচী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারী, বেসরকারী সংগঠন, স্কুল, কলেজ শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন। পরে গার্ড অব অনার প্রদান করে এক মিনিট নীরবতা পালন এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর সদর উপজেলা পরিষদের হল রুমে দিনটির তাৎপয্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলি আফিফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোহসিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু হোসেন, বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরী কারার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করতে সূয্যসন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। যাতে এ দেশ স্বাধীনতা পেলেও যেন আর মাথা উচু করে দাঁড়াতে না পারে। কিন্তু স্বাধীনতার ৫২ বছর হলেও শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা তৈরী করা হয়নি। মুক্তিযোদ্ধারা ভাতা পেলেও সূয্য সন্তানদের পরিবার অবহেলিত রয়েছে। তাদের পরিবারকে রাষ্ট্রীয় ভাতা দেয়ার পাশাপশি সংবর্ধনা দেয়ার দাবী জানানো হয়।

এছাড়া এ দিবসটি উপলক্ষ্যে জেলার টুঙ্গিপাড়া, কাশিয়ানী, কোটালীপাড়া ও মুকসুদপুরেও যথাযথ ময্যাদায় পালন করা হচ্ছে। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি