1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

‘গ্যাস লিকেজ থেকে’ বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

 

রাজধানীর বাড্ডায় একটি ভবনে ‘গ্যাস লিকেজ থেকে’ বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডা ডিআইটি রোডের তিনতলা ভবনের নিচ তলায় এই বিস্ফোরণ ঘটে। নিহত সুলাইমান স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন বলে জানা গেছে।

এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সেখান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও একজনকে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (সদর) তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একজন পুরুষ নিহত ও একজন আহত হয়েছেন।

তিনি জানান, ঘটনার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সকালে বাড্ডা থেকে একজনকে আহত অবস্থায় আনা হয়েছে। আর একজন মারা গেছে। তার লাশ মর্গে রয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি