1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

গ্যাস সিলিন্ডারের ভেতর ৫০ কেজি গাঁজা, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডারের ভেতর লুকিয়ে অভিনব কায়দায় পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২১ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উরশীউড়া গ্রামের মো. আশেক ভূইয়ার ছেলে মো. রিপন (২৪) এবং একই গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে মো. সুলাইমান (২৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভাদুঘরস্থ বাদশাহ অটোগ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজিতে থাকা ৪টি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় গাঁজা পাওয়া যায়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে ৩৫ কেজি সাইজের ৩টি সিলিন্ডারের প্রতিটিতে ১৫ কেজি করে ৪৫ কেজি এবং ১২ কেজি সাইজের ১টি সিলিন্ডারের ভেতর ৫ কেজি গাঁজাসহ মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান। এ

ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফয়েজ আহাম্মেদ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়য়া সদর মডেল থানায় মাদক মামলা দায়ের করে আসামী দেরকে আদালতে পাঠানো হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি