1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ঘুষ গ্রহণকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব হাতেনাতে গ্রেফতার

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২নং অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুস গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম।

লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকার ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি কর্পোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সচিব সোহেল হুমকি দেন যে, দাবি করা ঘুসের টাকা না দিলে তিনি কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। তিনি আরও জানতে পারেন যে কুতুবউদ্দিন সোহেল আগত সকল সেবাপ্রার্থীর নিকট হতেই ছাড়পত্র প্রদান বাবদ ঘুস হিসেবে এরুপ টাকা গ্রহণ করে থাকেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং দুর্নীতিবাজ কর্মকর্তাকে আইনের আওতায় আনতে মোঃ সাইফুল ইসলাম কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন।

দুদকের ফাঁদ অভিযানে বুধবার (২৪-০৪-২০২৫) দুপুরে ঘুসের টাকা গ্রহণের সময় সচিব কুতুবউদ্দিন সোহেলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘুসের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। তৎপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ একটি মামলা দায়েরপূর্বক তাকে হাজতে পাঠানো হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি