1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

ঘুসের টাকাসহ যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

ভুক্তভোগী মোঃ নূরুন্নবী কর্তৃক যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ আশরাফুল আলমের বিরুদ্ধে পেনশন ও বেতন সমতাকরণ নথি আটকে রেখে ঘুষ দাবি সংক্রান্ত লিখিত অভিযোগ প্রাপ্তির পর বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করে অভিযোগের সত্যতা পায় দুদক।

এরই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের অনুমোদনক্রমে একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে অভিযোগকারীর কাছ থেকে ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা গ্রহণ করে ০৭ জানুয়ার  দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকায় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ইনভেন্টরি প্রস্তুতপূর্বক অভিযোগকারীর জিম্মায় প্রদান করা হয়।

পরবর্তীতে একই তারিখ বিকাল আনুমানিক ৪.৩০ ঘটিকায় অভিযোগকারী আসামী মোঃ আশরাফুল আলমের অফিস কক্ষে উপস্থিত হয়ে তার ঘুষ দাবির প্রেক্ষিতে উক্ত ১,২০,০০০/- টাকা প্রদান করেন ভুক্তভোগী। আসামী ওই টাকা গ্রহণ করে তার অফিস টেবিলের ডান পাশের ড্রয়ারে সংরক্ষণ করেন।

সংবাদ প্রাপ্তির সাথে সাথে দুর্নীতি দমন কমিশনের ফাঁদ টিম আসামীর অফিসে উপস্থিত হয়ে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামীর অফিস টেবিলের ড্রয়ার থেকে ঘুষের অর্থ উদ্ধার করে এবং আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে।

আসামী মোঃ আশরাফুল আলম কর্তৃক ঘুষ গ্রহণের মাধ্যমে দণ্ডবিধির ১৬১ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, যশোর -এ মামলা নং– ০১, তারিখ: ০৭/০১/২০২৬ খ্রি: রুজু করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি