1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

চট্টগ্রামের ‘ক্ল্যাসিক’ মবিলের মালিক জসিম উদ্দীনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

চট্টগ্রাম প্রতিনিধ
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের ব্যবসায়ী ইউনাইটেড গ্রীজ এন্ড লুব্রিকেন্টস (ক্ল্যাসিক মবিল) এর ব্যাবস্থাপনা পরিচালক জসিম উদ্দীনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুর রহমান।
কোর্ট সূত্রে জানা যায়, মামলার বাদী ইউনাইটেড গ্রীজ এন্ড লুব্রিকেন্টস লিঃ ঢাকা বিভাগের মার্কেটিং অফিসার ওমর ফারুক কোম্পানীটির মালিক জসিম উদ্দীনের বিরুদ্ধে ২০২২ সালে মামলাটি দায়ের করেছিলেন। উক্ত মামলায় গত রোববার বিচারক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন।

বাদী ওমর ফারুক তার আর্জিতে উল্লেখ করেন তিনি উক্ত কোম্পানীর ঢাকা বিভাগে মার্কেটিং অফিসার পদে কর্মরত থাকাকালীন তার কাছ থেকে মালিক জসিম উদ্দিন চাকুরীর জামানত স্বরুপ দুটি অলিখিত চেক জমা রাখেন এবং চেকগুলো জমা রাখার কারন উল্লেখ করে একটি লিখিত ঘোষণাপত্র দেন। যাতে উল্লেখ করা হয় চেকদাতা ওমর ফারুক কোম্পানীর চাকুরী হতে অব্যাহতি নেয়ার সময় চেকগুলো ফেরত দিবেন। পরবর্তীতে ওমর ফারুক বেশ কয়েক বছর চাকুরী করার পর কোম্পানীর মালিক জসিম উদ্দীনের নিকট পণ্য বিক্রির সেলস কমিশন ও অন্যান্য সুবিধাদির হিসাব চাইলে মালিক তার পাওনা প্রদানতো করেইনি বরং নিয়মের তোয়াক্কা না করে তাকে চাকুরী থেকে অব্যাহতি দিয়ে দেয়। এমনকি জামানত হিসেবে জমা রাখা চেকগুলো ফেরত না দিয়ে অলিখিত ওই চেকগুলোতে টাকার অংক বসিয়ে ওমর ফারুকের বিরুদ্ধে জসিম উদ্দীন উল্টো মামলা দায়ের করেন।

এদিকে চেক জামানত নেয়ার ঘোষণাপত্র অনুযায়ী সেগুলো ফেরত না পাওয়ায় প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের শিকার হয়েছেন বিধায় ওমর ফারুক বাদী হয়ে তার জামানত স্বরুপ দেয়া চেক ও কোম্পানীর নিকট পাওনা অর্থ ফেরত চেয়ে আদালতে মামলা করেছিলেন। বিজ্ঞ আদালত মামলাটি ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় আমলে নেন। মামলার তদন্তভার সিআইডিকে দেয়া হলে ইন্সপেক্টর আবদুল ওহাব দীর্ঘ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। উক্ত তদন্ত প্রতিবেদনে
ইউনাইটেড গ্রীজ এন্ড লুব্রিকেন্টস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীনের প্রতারণার বিষয়টি প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।

অনুসন্ধানে জানা যায়, ইউনাইটেড লুব্রিকেন্টস এন্ড গ্রীজের (ক্ল্যাসিক মবিল) ফ্যাক্টরী ইয়াসিন নগর, বাড়বকুন্ড, সীতাকুন্ড, চট্টগ্রাম। প্রধান কার্যালয়: ২৫৮/এ, জেএম সেন্টার (৪র্থ তলা) ২ নং গেইট, বায়েজিদ বোস্তামী রোড, পূর্ব নাসিরাবাদ, পাঁচলাইশ, চট্রগ্রাম। এ কোম্পানী ‘ক্ল্যাসিক’ ব্রান্ড নামে মবিল ও গ্রীজ বাজারজাত করে থাকে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। একটি সংশ্লিষ্ট সূত্র জানায় ইউনাইটেড গ্রীজ এন্ড লুব্রিকেন্টস তাদের নিজস্ব ব্রান্ড ক্ল্যাসিক মবিল ও গ্রীজ তৈরীর পাশাপাশি এ ফ্যাক্টরীতে অন্যান্য কোম্পানীর নাম দিয়ে নকল মবিল তৈরী করে সারা বাংলাদেশে সরবরাহ করে। যা সম্পুর্ণ বেআইনী। জসিম উদ্দীনের মালিকীয় ফ্যাক্টরীতে যে সকল বিদেশী নামী ব্রান্ডেড কোম্পানীর নকল মবিল লাল ড্রামে তৈরী করে বাজারজাত করা হয় তম্মধ্যে; Lubrite, MG OiL, Emirates Lubricants ও কোরিয়ান ব্রান্ড H oil. এছাড়াও Classic Multipurpose Grease MP3 ইউনাইটেড গ্রীজের ফ্যাক্টরীতে তৈরী করা হলেও সীল দেয়া হয় থাইল্যান্ডের।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব (Vat) ফাঁকি দেয়ার অভিযোগ। কর্মকর্তা ও কর্মচারীদেরকে যখন তখন ছাঁটাই ও মানসিক নির্যাতনের অভিযোগও রয়েছে। প্রকৃত ব্যবসায়ীগন প্রতিষ্ঠানটির এসকল প্রতারণার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি