1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

চট্রগ্রামে নারী সাংবাদিককে হেনস্থার চেষ্টা, ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

চট্রগ্রাম ব্যুরো
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

 

চট্রগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের পক্ষ নিয়ে একটি বেসরকারি টিভির ডেপুটি ব্যুরো চীফ সাংবাদিক আফসানা নূর নওশিনের বিরুদ্ধে হয়রানিমুলক একখানা লিখিত অভিযোগ প্রধান উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করে তাকে হেনস্থার চেষ্টা, সম্মান হানি এবং পেশাগত কাজে হুমকি সৃষ্টি করার অভিযোগ এনে চট্রগ্রাম কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক আফসানা নূর নওশিন। গত ২৭ জুন ২০২৫ তিনি অভিযোগটি দায়ের করেছেন।

অভিযোগে বাংলাদেশ ঠিকাদার সমিতি চট্রগ্রাম জোন এর সভাপতি আব্দুল্লাহ আল টিপু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হককে বিবাদী করা হয়েছে।
এ দিকে একজন নারী সাংবাদিককে নানাভাবে হেনস্থা করার চেষ্টার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন চট্রগ্রামের সাংবাদিক সমাজ। তারা এ বিষয়ে চট্রগ্রামের পুলিশ প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

সাংবাদিক নওশিন এই বিষয়টি সরাসরি সাক্ষাত করে গণপূর্ত উপদেষ্টা মো: আদিলুর রহমানকে অবহিত করেছেন। তিনি সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশস দিয়েছেন।
এ ছাড়া চট্রগ্রামের বিশিষ্ট জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ও বিএনপি নেতা আসলাম চৌধুরীকেও বিষয়টি অবগত করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি