1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

চলন্ত ট্রেনে স্কুলছাত্রীকে ধর্ষণ, অ্যাটেনডেন্ট গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

চলন্ত ট্রেনে ১৩ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে কর্মচারী আক্কাছ গাজীকে (৩২) হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় বুধবার দুপুরে লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানায় মামলা করেছে রেলওয়ে পুলিশ। এর আগে সকালে লালমনি এক্সপ্রেস চলন্ত ট্রেনের খ বগির ৭ নং কেবিনে ওই শিশু ধর্ষণের ঘটনা ঘটে। মেয়েটির বাড়ি ময়মনসিংহে। সে ষষ্ঠশ্রেণির ছাত্রী।

গ্রেপ্তার রেলওয়ে কর্মচারী আক্কাছ গাজী রবিশাল সদরের পাতাং এলাকার মৃত বজলু গাজীর ছেলে। তিনি লালমনিরহাট রেলওয়ের ক্যারেজ এন্ড ওয়াগান ডিপোতে ভারপ্রাপ্ত এটেনডেন্ট হিসেবে কর্মরত আছেন।

মামলার বিবরণে জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ জেলার ট্রেনে না উঠে ভুলবশত লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে ভুক্তভোগী স্কুলছাত্রী। টিকিট চেকিংয়ের সময় টিকিট না পাওয়ায় তাকে এটেনডেন্ট আক্কাছ গাজী তার কক্ষে নিয়ে যায়। এক পর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে বুধবার সকাল ৮টার দিকে কেবিনে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে এটেনডেন্ট আক্কাছ গাজী। পরে কিশোরীর চেঁচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাছ গাজীকে হাতেনাতে আটক করে।

ভুক্তভোগীর পরিবারের কাউকে না পেয়ে এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমীন বাদী হয়ে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলায় অভিযুক্ত এটেনডেন্ট আক্কাছ গাজীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, নির্যাতিত স্কুলছাত্রীকে চিকিৎসা ও পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই কিশোরীর পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা থানায় পৌঁছালে তাদের হাতে মেয়েটিকে তুলে দেয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি