প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৬:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৩, ২:৪৬ পূর্বাহ্ণ
চলো বদলে যাই

চলো বদলে যাই
-হাবিবুর রহমান বাবু
সময় এসেছে বদলে যাওয়ার
চলো বদলে যাই
অতীতের কৃতকর্মের জন্য
মন থেকে ক্ষমা চাই
দুর্যোগ আর মহামারী
এতো মোদের পাপের ফল
নিজে যদি বদলে না যাই
কে বদলাবে বল?
খুনো-খুনি রাহাজানি
চলো বন্ধ করে দেই
মাটি থেকে জন্ম মোদের
ফিরে যাব মাটিতেই
এত হিংসে কেন মোরা
করি বারে বারে
আজ হয়তো অনেক আছে
কাল নাও থাকতে পারে
কিসের এত অহংকার
মোরা করি যে আজ কাল
ঘুম ভাঙলে সকাল হবে
না ভাঙলে পরকাল।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.