1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

চাঞ্চল্যকর সাবেক সেনা হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার-৮

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

 

রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় যৌথ অভিযাচন চালিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য মো: রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীসহ ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে র‌্যাব-৬ সদর কোম্পানী ভাটিয়াপাড়া ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেলের নেতৃত্বে র‌্যাব-৬ সদর কোম্পানী ভাটিয়াপাড়া ক্যাম্প ও র‌্যাব-৩ ঢাকা মহানগরীর খিলগাঁও থেকে এদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের মৃত হাসেন মোল্যা ছেলে মো: কেরামত মোল্যা (৬০), মৃত হাসেন মোল্যার ছেলে মো: নুরু মোল্যা ওরফে নূর ইসলাম (৫৫), টোনা মোল্যার ছেলে মো: অলিয়ার মোল্যা (৫০), মো: কেরামত মোল্যার ছেলে মো: আবুল হাসান মোল্যা (৩০), সাহেব মোল্যার ছেলে মো: সাফি মোল্যা (৪০) ও মো: চাঁন মিয়া মোল্যা, মৃত পাঁচু মিয়ার ছেলে মো: হালিম মিয়া (৫০) এবং মৃত ওয়াদুদ মোল্যার ছেলে মো: সোহেল মোল্যা (৪২)।

র‌্যাব জানায়, গত ৩০ অক্টোবর (সোমবার) অধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনা সদস্য মো: রফিকুল ইসলামকে (৫৫) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ওই দিনই ৩০ অক্টোবর ৭৮ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩১)। এরপর থেকে আসামীরা পলাতক ছিল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি জানতে পারে এজাহারনামীয় পলাতক ৮ আসামী ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে খিলগাঁও থানাধীন আনসার অফিসের সামনের এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতরা করা হয়।

র‌্যাব আরো জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি