1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী ইমরান গ্রেফতার

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Oplus_131072

 

গত ৩১ ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরা হলো না রাজধানীর লালবাগে বসবাসকারী অটোরিক্সা চালক মাহবুবু আলমের (৩২)। সেই রাতেই আনুমানিক দেড়টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে লালবাগের জেএন সাহা রোডে পূর্বপরিকল্পিত ভাবে পিচ্চি মনির গ্যাং এর সক্রিয় সদস্যরা তার উপর হামলা করে।

হামলাকারীদের আক্রমনে হাতে, মাথায় ও পায়ের গোড়ালিতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃতুবরণ করেন মাহবুব। পরবর্তীতে মাহবুবের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাহবুবের রক্তাক্ত লাশ দেখতে পায়। এই ঘটনায় মাহবুবের মা মোছা. আমেনা বেগম বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় আসামী ইমরানসহ ১৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যায় আসামিরা।

হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় র‌্যাব-১০, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার বংশাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে সেখান থেকে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মাহাবুব হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ ইমরান হোসেন (৩০) কে গ্রেফতার করা হয় বলে জানায় র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি