1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

চান্দিনায় দোকানে রাখা বিয়ের গহনা ও ১২ লাখ টাকা লুট

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

কুমিল্লার চান্দিনা বাজারের একটি স্টেশনারি দোকানের দেয়াল ভেঙে ও গ্রিল কেটে নগদ ১২ লাখ টাকা, পাঁচ ভরি সোনার গহনা ও তিন লাখ টাকার মালামাল লুট করেছে একদল চোর। এ গহনা দোকান মালিকের পরিবারের এক সদস্যের বিয়ের জন্য রাখা হয়েছিল।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতের কোনো এক সময় চান্দিনা উপজেলা সদরের মধ্য বাজারের মেসার্স সাহা ট্রেডার্সে এ চুরির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পান দোকানিরা।

জানা যায়, চোরের দল ওই দোকানের পেছনের দেয়াল ভেঙে এবং গ্রিল ও দুটি দরজা কেটে ভেতরে ঢোকে। এরপর দোকানের সিসিটিভি ক্যামেরার তার কেটে নগদ ১২ লাখ টাকা, পাঁচ ভরি সোনার গহনা ও তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

মেসার্স সাহা ট্রেডার্সের স্বত্বাধিকারী প্রশান্ত সাহা জানান, বুধবার রাত ৯টা দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সকাল ৮টায় এসে দোকান খুলে দেখেন, সব মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। এসময় তার ক্যাশ বাক্সও খোলা পাওয়া যায়। চোরের দল তার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ১২ লাখ টাকা ও পরিবারের এক সদস্যের বিয়ের জন্য রাখা পাঁচ ভরি স্বর্ণের গহনা নিয়ে গেছে।

চান্দিনা বাজার বণিক সমিতির সভাপতি এরশাদ আলী ভূঁইয়া বলেন, এ ঘটনায় আমরা জরুরি সভা ডেকেছি। আমরা এ চোরচক্রকে চিহ্নিত করতে পুলিশকে সহায়তা করব।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি