1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

চারজন মিলে তরুণীকে ধর্ষণ, তিনজন আটক

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
লাকসাম উপজেলায় প্রেমিকের খোঁজে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। গত সোমবার রাতে এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার তরুণী মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং লাকসামের ফতেহপুর এলাকার একটি বিড়ি কারখানায় কাজ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- লাকসাম উপজেলার বড়তোপা গ্রামের মো. সাগর (২৬), লাকসাম পৌর এলাকার পেয়ারাপুর এলাকার এনায়েতুর রহমান সাক্কু (১৯), কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া উপজেলার চর-কাউনা গ্রামের স্বপন মিয়া (২১)।
ভুক্তভোগীর পরিবারসূত্রে জানা যায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ‘রিফাত’ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। ভুক্তভোগী তরুণী তার প্রেমিককে খুঁজতে লাকসাম বাজারে যান। এসময় এনায়েত রহমান সাক্কু নামে এক অটোচালকের সঙ্গে পরিচয় হয় তার। পরে ওই তরুণী সাক্কুকে সঙ্গে নিয়ে প্রেমিককে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে না পেয়ে রাত ১০টার দিকে তারা লাকসাম রেলওয়ে স্টেশনে যান।
সেখানে তিন যুবক তাদের উত্যক্ত করলে সাক্কু নিজেকে ওই তরুণীর স্বামী পরিচয় দেন। এরপর যুবকরা সাক্কু ও তরুণীকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রেলস্টেশনে বসিয়ে রাখেন।
একপর্যায়ে সাক্কু ওই যুবকদের জানান, তিনি তরুণীর কেউ নন। পরে সাক্কুসহ তিন যুবক তরুণীকে সেখান থেকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি পুলিশকে জানান তরুণী।
খবর পেয়ে পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভুক্তভোগীর মামাতো ভাই সোমবার (১৬ জুন) রাতে চারজনকে আসামি করে লাকসাম থানায় মামলা করে।
এরপর পুলিশ অভিযান চালিয়ে সাক্কু, সাগর ও স্বপনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, এ ঘটনায় চারজনকে আসামি করে তরুণীর মামাতো ভাই বাদী হয়ে মামলা করেন। এরপর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি