1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

চার নায়িকা নিয়ে রায়হান রাফি’র ‘প্রেশার কুকার’

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

 

চলতি প্রজন্মের আলোচিত নির্মাতা রায়হান রাফি গেলো বছরের ঈদুল আজহায় শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ছবিটি মুক্তির পর প্রেক্ষাগৃহে আর কোনো ছবি নিয়ে হাজির হননি। নতুন বছরে ঈদুল ফিতরে তার কোনো ছবি আসছে কি না – এটা নিয়ে ছিল নানা জল্পনা। অবশেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নির্মাতা রাফি নিজেই।

ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন ছবির শুটিং শুরু করেছেন রায়হান রাফি। তবে এবার তিনি হাঁটছেন কিছুটা ভিন্ন পথে। নারীপ্রধান গল্প নিয়ে নির্মিত হচ্ছে তার নতুন ছবি ‘প্রেশার কুকার’। এই ছবির সবচেয়ে বড় চমক – প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তকে। চার নারী চরিত্রকে ঘিরেই এগোবে ছবির মূল গল্প – এমনটাই জানিয়েছেন নির্মাতা।

ছবিটির নাম থেকেই স্পষ্ট, ‘প্রেশার কুকার’ এখানে শুধু একটি বস্তু নয়, বরং একটি প্রতীক। নারীর জীবন – সংগ্রাম, সামাজিক চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং ভেতরে জমে থাকা না বলা কথার বিস্ফোরণ – সবকিছুর রূপক হিসেবেই ছবিতে ওঠে আসবে। টিমের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ভিন্ন শ্রেণি ও ভিন্ন মানসিকতার চার নারীর গল্প এক সুতোয় গাঁথা হবে, যেখানে প্রত্যেকের জীবনে রয়েছে আলাদা চাপ ও দ্বন্দ্ব।

জানা গেছে, ছবিটির শুটিং ইতোমধ্যে ঢাকায় পুরোদমে শুরু হয়েছে। শুরু থেকেই নিয়মিত শুটিংয়ে অংশ নিচ্ছেন নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। অন্যদিকে শবনম বুবলী ৫ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুটিংয়ে যুক্ত হয়েছেন।

এদিকে ছবিটির একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র নিয়েও চলছে আলোচনা। শোনা যাচ্ছে, এই চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি