প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৩, ২:০৭ পূর্বাহ্ণ
চার পাশে ঘুরছে তিন বাঘ, আতঙ্কিত বনরক্ষিরা

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াচ্ছে। গেল শুক্রবার থেকে বাঘ তিনটি অফিসের আাশপাশ এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বনরক্ষীরা দুটি বাঘের ছবি তুলতে সক্ষম হয়েছে। তবে বার বার ঘোরাঘুরি করায় আতঙ্ক বিরাজ করছে চান্দেশ্বর ফরেস্ট অফিসের ৫ বনরক্ষীর মাঝে।
চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তিনটি বাঘ আমাদের অফিস প্রাঙ্গনে ঢুকে পড়ে। পরে শনিবার দুপুর পর্যন্ত বাঘ গুলো দেখা গেছে। আমরা কয়েকবার দেখেছি বাঘ গুলোকে। বাঘগুলোকে অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করতে দেখে আমরাও সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছি।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো সামসুল আরেফীন জানান, এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.