দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চা বিক্রি করার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন সবার পরিচিত মুখ সোহাগ হোসেন, যিনি ছাত্রদের কাছে ‘সোহাগ মামা’ নামে পরিচিত। সদা হাস্যোজ্জ্বল ও আন্তরিক এই মানুষটির জীবন এখন থমকে গেছে হৃদযন্ত্রের জটিলতায়।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁর হৃদপিণ্ডে গুরুতর সমস্যা দেখা দিয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আড়াই লক্ষ টাকা। পরিবার-পরিজন ও সংসার চালানোর পাশাপাশি এত বড় অঙ্কের চিকিৎসা খরচ বহন করা তার সামর্থ্যের বাইরে। তাই স্বল্প আয়ের এই মানুষটির পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়ায়।
এই কঠিন সময়ে সোহাগ মামার পাশে এসে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল। তিনি ব্যক্তিগত উদ্যোগে মামার চিকিৎসা জন্য সহযোগিতা করেন এবং পরবর্তীতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
রবিউল আউয়াল বলেন,
“মানবতার জায়গা থেকেই আমি সোহাগ মামার পাশে দাঁড়িয়েছি। রাজনীতি কেবল স্লোগানে নয়, মানুষের বিপদে তার পাশে দাঁড়ানোয় প্রকৃত অর্থে সার্থকতা খোঁজা উচিত।”
এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রশংসা সৃষ্টি হয়েছে। আজ ছাত্রদল নেতার থেকে সোহাগ মামার দুর্দিনে এমন সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়।
উল্লেখ্য, এটি তাঁর প্রথম উদ্যোগ নয়—এর আগেও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ছাত্রদল নেতা।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com