1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

চীনের বেলুন ধ্বংস করায় ক্ষমা চাইবেন না বাইডেন

হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করা চীনা বেলুন ধ্বংস করায় ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বেলুন ধ্বংস করা নিয়ে নতুন কোনো স্নায়ুযুদ্ধও শুরু হবে না বলে জানিয়েছেন তিনি। গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের দাবি করা চীনের ‘গোয়েন্দা বেলুন’ ধ্বংস করা হয়। এর পর এই প্রথমবারের জনসমক্ষে এই বিষয়ে কোনো বক্তব্য দিলেন বাইডেন। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি’র সঙ্গে আলোচনা আশা করছি এবং আমরা এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখব।’বাইডেন জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন করে কোনো স্নায়ুযুদ্ধের সূচনা করতে চায় না। তবে আমি বেলুন ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইব না।’ তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই মার্কিন জনগণের স্বার্থ, নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাব।’তবে বাইডেন চীনা বেলুন এবং পরের তিনটি বস্তুর মধ্যে স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এখনো জানি না, এই তিনটি বস্তু আসলে কী।’ এ সময় তিনি বস্তুগুলোর সঙ্গে চীনা সংশ্লিষ্টতা রয়েছে এমন সম্ভাবনা উড়িয়ে দেন। তিনি বলেন, ‘এগুলো কোনো ধরনের বেসামরিক আকাশযান হতে পারে।বাইডেন বলেন, ‘এখনই নিশ্চিত করে বলা যায় না যে, এগুলো চীনের গুপ্তচর বেলুন বা অন্য কোনো দেশের ওপর নজরদারির সঙ্গে সম্পর্কিত। আমাদের গোয়েন্দাদের মূল্যায়ন হলো, এ তিনটি বস্তু সম্ভবত বেলুন, যা কোনো প্রাইভেট কোম্পানির গবেষণা প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল।’ বাইডেন আরও বলেন, ‘যদি কোনো বস্তু আমাদের দেশ এবং মার্কিন জনগণের জন্য নিরাপত্তার ঝুঁকি বয়ে আনে, তবে আমরা অবশ্যই সেগুলো ভূপাতিত করব।’

যদিও চীন দাবি করেছে, বেলুনটি কোনো বেলুন নয় বরং এয়ারশিপ এবং এটি কেবল আবহাওয়া ও জলবায়ু গবেষণার কাজে ব্যবহার করা হয়েছে। নজরদারির মতো কোনো কাজে কখনো ব্যবহার করা হয়নি। চীনা বেলুন ধ্বংসের পর যুক্তরাষ্ট্র আরও তিনটি সাদা বেলুন আকৃতির বস্তু ধ্বংস করেছে। সেগুলো কি সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি