
প্রতিদিনই আশায় থাকি
হয়তো তুমি আসবে ফিরে
আবার আমরা থাকবো সুখে
আমাদের সেই ছোট্ট নীড়ে,
আশা আমার আশাই থাকে
ফিরে আসো না তুমি
তোমার আশায় থেকে থেকে
ভীষণ ক্লান্ত আমি,
এই শহর যখন ঘুমিয়ে যায়
তখনো আমি জেগে
রাত কেটে যায় স্মৃতি মাখা
পুরনো ছবি দেখে,
এখনো ভাবি হাঁটছো তুমি
আমার পাশাপাশি
একই সাথে পথ চলছি
করছি হাসা-হাসি,
এমনি করে কোন একদিন
হয়তো যাবো চলে
ফিরে এসে যদি না পাও আমায়
ভেসোনা চোখের জলে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com