প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৩, ২:২০ অপরাহ্ণ
ছলনাময়ী

ছলনাময়ী
-হাবিবুর রহমান বাবু
যতটা কষ্ট পেলে মানুষ
প্রিয়জনকে ভুলে যেতে পারে
তার চেয়েও অনেক বেশি
আমায় দিয়েছো কষ্ট
ফুলের মত সুন্দর
এই জীবন আমার
তোমারই জন্য আজ নষ্ট
সুখের আশায় করেছো সবই
সত্যিই কি সুখী হতে পেরেছো?
সুখের নেশায় পাগল হয়ে
ভালোবাসা গলা টিপে মেরেছো
ছিলে তুমি ছলনাময়ী
আমি তা বুঝতে পারিনি
শত কষ্ট সয়েছি আমি
তবুও তোমার হাত ছাড়িনি
কাউকে কাঁদিয়ে পৃথিবীতে কেউ
কখনোই সুখী হতে পারেনি
মানুষ ছলনাময়ী ছাড় দিলেও
প্রকৃতি কিন্তু তাকে ছাড়েনি।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.