1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ছাত্রী হলে ফিল্টার ও ওয়াশিং মেশিন দিলো জবি ছাত্রশিবির 

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
Oplus_131072

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলে ওয়াশিং মেশিন এবং ঠাণ্ডা-গরম পানির ফিল্টার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল তিনটায় “নিরাপদ পানি পান” প্রকল্পের অংশ হিসেবে ছাত্রী হলে এসব সরঞ্জামাদি দেওয়া হয়।

গরম-টান্ডা পানির ফিল্টার এবং ওয়াশিং মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন হলের নারী শিক্ষার্থীরা।
সমাজবিজ্ঞান ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী ফারজানা হক লুবনা বলেন,”আমাদের হলে নিরাপদ পানির ফিল্টারের স্বল্পতা ছিলো পাশাপাশি কাপড় ধোয়া নিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হতো, ছাত্রশিবিরের এই উদ্যোগের ফলে আমাদের সমস্যাগুলো কিছুটা হলেও লাঘব হবে।”

নৃবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী তিশা পারভীন বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কাজ করছে। এটা ভালো দিক। নারী শিক্ষার্থীদের জন্য কিছুটা উপকারে আসবে। ছাত্রী হলে নানা সংকট আছে। এগুলোর সমাধান জরুরি। ছাত্রশিবির এগিয়ে আসায় ধন্যবাদ।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন,” ছাত্রীহলের বোনেদের চাহিদার প্রেক্ষিতে আমরা একটি অত্যাধুনিক ওয়াশিং মেশিন এবং একটি ঠাণ্ডা ও গরম পানির ফিল্টার স্থাপন করছি। আমরা শিক্ষার্থীদের সংকট গুলো শুনতে চাই। সমাধানে পাশে থাকতে চাই।

সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন,”ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। আমাদের চলমান ‘নিরাপদ পানি পান প্রকল্প’ কর্মসূচির অংশ হিসেবে আজ ছাত্রী হলে পানির ফিল্টার ও এবং বোনেদের কাপড় ধোয়ার সমস্যা লাঘবের জন্য ওয়াশিং মেশিন স্থাপন করা হয়েছে।”

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ বলেন, “ফিল্টার দেওয়ার বিষয়টি আমাদের নিরাপদ পানি পান প্রকল্পের ধারাবাহিক কার্যক্রম। ছাত্রীহল থেকে বোনদের অনেকেই ভেন্ডিং মেশিন ও ওয়াশিং মেশিনের জন্য বলেছেন। তাদের আবেদনের ভিত্তিতে আমরা একটা ওয়াশিং মেশিন দিয়েছি। ভেন্ডিং মেশিন ছাত্রদলের পক্ষ থেকে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাই আমরা সেটি বাদ দিয়েছি।”

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট ড. আঞ্জুমান আরা বলেন,” আমাদের হলে এগুলো বিশেষ প্রয়োজন ছিলো, ধন্যবাদ ছাত্রশিবিরকে ওয়াশিং মেশিন এবং ফিল্টার স্থাপন করার জন্য।”

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির জবি শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি