1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

ছাদ থেকে পড়ে ৯ বছরের শিশুর মৃত্যু

ফাতেমা আক্তার
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

 

রাজধানীর বংশালে ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে উরাইশিদ ইসলাম আয়ান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বংশাল আলু বাজার হাজী উসমান গনি রোডে ঘটনাটি ঘটে।

ছাদ থেকে পড়ে যাওয়ার পর শিশু উরাইশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয় পরিবারের লোকজন। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষার পর দুপুর পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শিশুটির চাচা মকবুল হোসেন চৌধুরী জানান, হাজী ওসমান গনি রোডে তাদের নিজেদের বাসা। উরাইশিদ বাসার চারতলায় পরিবারের সাথে থাকতো। স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। তার বাবা বংশালের একজন পার্টস ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে আয়ান ছিল বড়।

সারা দিন বাসায় ছিল আয়ান। দুপুরের দিকে সে বাসার ছাদ থেকে নিচে পড়ে গেছে বলে তারা খবর পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বংশাল থানায় বিষয়টি জানানো হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি