1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জকসুতে ৯টি নতুন পদ যুক্ত করার প্রস্তাব ছাত্রদলের

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে ৯টি নতুন সম্পাদকীয় পদ সংযোজনের প্রস্তাব দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সংগঠনটির পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবনা জমা দেওয়া হয়। এতে জকসুর গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ সংশোধনীসহ বেশ কিছু নতুন পদ অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে।

ছাত্রদলের দাবি বর্তমান কাঠামোতে কিছু অসংগতি রয়েছে, যা জকসুর সুষ্ঠু পরিচালনার অন্তরায়। এসব বিবেচনায় তারা ৯টি নতুন পদ যুক্ত করার প্রস্তাব করেছে। এগুলো হলো–১. স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ২. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, ৩. মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, ৪. সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ৫. দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক, ৬. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, ৭. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ৮. পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ৯. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক।

এছাড়াও ছাত্রদলের পক্ষ থেকে ‘অর্থ সম্পাদক’ পদটি বাতিল করে শুধুমাত্র ‘কোষাধ্যক্ষ’ পদ রাখার সুপারিশ করা হয়েছে। তাদের মতে, এই দুটি পদ একসঙ্গে রাখলে তা পুনরাবৃত্তি ও সাংগঠনিক দ্বন্দ্ব তৈরি করতে পারে।

এদিকে এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নেরও দাবি জানায় সংগঠনটি। বিশেষ করে, রাজনৈতিক কারণে যেসব শিক্ষার্থী অনার্স বা মাস্টার্স শেষ করতে পারেননি, তাদের বিষয়টি বিবেচনায় আনার আহ্বান জানানো হয়। প্রস্তাবনায় বলা হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ নিয়মিত ৬ বছর বিশেষ প্রয়োজনে ৮ বছর। কিন্তু ফ্যাসিস্ট আমলে অনার্স বা মাস্টার্স সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীদের ক্ষেত্রে সেই মেয়াদ বৃদ্ধির সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন ও পূর্ণাঙ্গ খসড়া সাধারণ শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে।

এছাড়া ছাত্রদল আরও প্রস্তাব করে, জকসু যেন শুধুমাত্র প্রশাসনিক নয়, সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৬৯ ও ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের গণআন্দোলনের মতো ঐতিহাসিক ঘটনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার দায়িত্বও পালন করবে জকসু–এমন কাঠামোর প্রতি তারা সমর্থন জানায়।

প্রস্তাবনার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা জকসু নিয়ে নতুন করে কয়েকটি প্রস্তাব দিয়েছি। এরআগেও জকসু নিয়ে আমরা বিভিন্ন পরামর্শ দিয়েছিলাম‌।

এবিষয়ে জকসু নীতিমালা প্রণয়ন ও সংশোধন কমিটির সদস্য ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ্ উদ্দিন বলেন, এটা কমিটির মিটিংয়ে উত্থাপন করলে কমিটি বিবেচনা করবে।###
স্মারকলিপি জমাদান এর সময়।উপস্থিত ছিলেন,,,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সদস্য সচিব, সামসুল আরেফিন, সিনিয়র যুগ্ন আহবায়ক জাফরআহমেদ, যুগ্ন আহবায়ক, সুমন সর্দার,মোস্তফিজুর রহমান রুমি সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি