1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

জকসু নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনায় ছাত্র অধিকার পরিষদের আবেদন

রনজিৎ চন্দ্র রায়,জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

জকসু নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনায় ছাত্র অধিকার পরিষদের আবেদন

রনজিৎ চন্দ্র রায়,জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনার বরাবর আবেদন পাঠিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আবেদনে জানানো হয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে দেখা গেছে, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুসারে নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট সময় নেই। ফলে, ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন প্রশাসনের জন্য জটিল হতে পারে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আশঙ্কা প্রকাশ করেছে, সঠিক প্রস্তুতি ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হলে এটি শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থ ও প্রশাসনিক নিয়মাবলীর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এছাড়াও আবেদনে তিনটি প্রস্তাবনা জানানো হয়েছে:
১. ২৭ নভেম্বরের পরিবর্তে, সর্বোচ্চ ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হোক।
২. নির্বাচনের প্রক্রিয়া ও সময়সূচি নির্ধারণে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হোক।
৩. বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা পুনর্বিজ্ঞানিত করা এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে দ্রুত নতুন নির্বাচন তারিখ ঘোষণা করা হোক।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আশা করছে, নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বসহ বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং একটি শিক্ষার্থীবান্ধব ছাত্রসংসদ নির্বাচন উপহার দিবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি