1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

জবিতে “জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক সেমিনার

রনজিৎ চন্দ্র রায় (জবি প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

 

দেশব্যাপি “জুলাই বিপ্লব ২০২৪” উদযাপনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজন করেছে একটি সেমিনার ও বির্তক প্রতিযোগিতা। শীর্ষক ছিল — “জুলাই বিপ্লব- ২০২৪’ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ সমস্যা ও উত্তরণ”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন, সভাপতি জবি শিক্ষক সমিতি। “তিনি তাঁর বক্তব্যে সরকার কিভাবে স্বৈরাচার হয়ে উঠে সেটাকে বিশ্লেষণ করেন। তিনি বলেন আমরা সহযোগিতা করি বলে সরকার স্বৈরাচার হয়ে উঠে”। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টর, জবি৷ অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসেন  যুগ্ম সাধারণ সম্পাদক, জবি শিক্ষক সমিতি। অধ্যাপক ড. মোঃ আবু লায়েক পরিচালক,  আইকিউএসি, জবি। এছাড়া আরও বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষকগন।
অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন শারমিন আক্তার প্রভাষক, আইন বিভাগ জবি।

অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া এবং আহত শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিচারণ করেন।

মোঃ রইছ উদ্দীন স্যার বলেন ” জুলাই আন্দোলন ছিল আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমাদের অনেক শিক্ষক শিক্ষার্থীরা খুন, গুম, অত্যাচার নির্যাতন হয়েছেন৷ সকল বাঁধা উপেক্ষা করে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। মানুষ হিসেবে আমরা কেউ ভুলে উর্ধে নই৷ আমাদের ভুল হতে পারে আপনারা ধরিয়ে দিবেন আমরা সেটা শুধরে নিবো৷ আমরা যেন কেউ সেই স্বৈরাচার মনোভাব পোষণ না করি৷ আমরা যে মতাদর্শে হই না কেনো আমাদের সবাইকে সহাবস্থান বজায় রাখতে হবে”।

জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ইতিহাস সচেতনতা ও সমসাময়িক রাজনীতির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি