1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

জবিতে প্রথম উদ্যোক্তা মেলা: আয়োজনে জবিয়ান উদ্যোক্তা ফোরাম

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা।
আগামী ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫, রোজ বুধবার ও বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এ আয়োজন করা হচ্ছে।

এতে অংশগ্রহন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্যোক্তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীদের অনেকেই উদ্যোগ নিয়ে বিপণন শুরু করলেও পরবর্তীতে প্রেষণা হারিয়ে বেকারত্বের চরম দুর্বিসহ পরিস্থিতি পার করে। তাদের মাঝে উদ্যোক্তা হয়ে উঠার এই প্রেরণাকে উজ্জীবিত আর সমুন্নত রাখতেই বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন।
আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত থাকছে স্টল বুকিংয়ের সময়সীমা।

দুইদিনব্যাপী এই উদ্যোক্তা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা পাবেন প্রত্যয়নপত্র। থাকছে সেরা স্টল সজ্জা ও সেরা উদ্যোক্তা পুরস্কার।
মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিয়ে প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র ও ভিডিওবার্তায় ছড়িয়ে দেওয়া হবে তাদের গল্প। উদ্যোক্তা মেলার শেষ আয়োজনে থাকবে কনসার্ট।

উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটির সমন্বয়ক অমৃত রায় বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা আয়োজন করছি। জবিয়ান ভাই বোনদের উপকৃত করতে বা উদ্দ্যমী উদ্যোক্তা মনেভাবকে এগিয়ে নিতে সহায়তা করতে পারলেই এ উদ্যোগ সফলতার মুখ দেখবে । “

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি