1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দুই দিনব্যাপী সভা ও সেমিনার অনুষ্ঠিত

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে দুই দিনব্যাপী বিশেষ সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘এক্সেস টু সার্ভিস: মেন্টাল হেলথ ইন ক্যাটাসট্রোফিস এন্ড ইমার্জেন্সিস’।

আজ সোমবার (১৩ অক্টোবর) প্রথম দিনের কর্মসূচি শুরু হয় সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে। শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম, পিএইচডি। সেমিনারের কী-নোট স্পিকার ছিলেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদের ডিন ড. মালিক আকরাম হোসাইন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফুল হক।

সেমিনারে অতিথিরা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের তাৎপর্য এবং শিক্ষার্থীদের মানসিক সুস্থতা রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ডিপ্রেশন, অ্যাংজাইটি ও স্ট্রেস ফ্রি এসেসমেন্ট কার্যক্রমের আয়োজন করা হয়। একই সঙ্গে সেল্ফ-অওয়ারনেস ওয়ার্কশপ পরিচালনা করা হয়, যেখানে শিক্ষার্থীরা নিজের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হওয়ার নানা কৌশল শেখেন।

আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দ্বিতীয় দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য আরও একটি বিশেষ ওয়ার্কশপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতি বছর ১০ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। তবে চলতি বছর ১০ অক্টোবর শুক্রবার ছুটির দিন হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ দিবসটি উদযাপন করছে ১৩ ও ১৪ অক্টোবর।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি