1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবিতে সম্পূরক বৃত্তি ও জকসুর দাবিতে ছাত্রশিবিরের অব্যাহত কর্মসূচি

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ” (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে অব্যাহত কর্মসূচির ঘোষণা দিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রশিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম।

সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে জকসু নির্বাচনের সময়সীমা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সম্পূরক বৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু করে নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়।

সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমরা যমুনায় আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃত্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এতদিন পার হয়ে গেলেও একটি টাকা দেওয়া হয়নি। আমরা আমাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে।”

তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য নির্বাচিত প্রতিনিধিদের প্রয়োজন। তাই জকসু নির্বাচনের জন্য একজন শিক্ষক ও একজন আইন কর্মকর্তা নিয়োগ দিয়ে এ বিষয়ে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশেরও দাবি জানান তিনি।
লাগাতার কর্মসূচির অংশ হিসেবে শুরুতে দেয়াল লিখন, সংশ্লিষ্ট দপ্তরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধনের মতো কর্মসূচি নেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জবি শিবির সভাপতি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি