1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবিতে স্বাস্থ্যসেবায় উদ্ভাবন ও জাপানে উচ্চশিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

 

আজ রোববার (৩১ আগস্ট) সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে “হেলথকেয়ার ইনোভেশন ফর দ্য ডেভলপিং কান্ট্রিজ অ্যান্ড হায়ার স্টাডিজ অপরচুনিটি ইন জাপান” শীর্ষক এক গবেষণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। সেমিনারের সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন অনুষদের আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

সেমিনারটি পরিচালনা করেন জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের হেলথকেয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারুফ, টোকিও বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি অ্যান্ড গ্লোবাল হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ড. আকিরা সিবানুমা এবং ইন্টারন্যাশনাল হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ড. কেইকো নানিশি।

প্রথমাংশে বক্তারা স্বাস্থ্যসেবায় উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে তাঁরা পোর্টেবল হেলথ ক্লিনিক (পিএইচসি) সিস্টেম–এর কার্যকারিতা তুলে ধরেন, যেখানে রোগীদের স্বাস্থ্যঝুঁকি গ্রিন, ইয়েলো, অরেঞ্জ ও রেড এই চার ভাগে শ্রেণিবদ্ধ করে পর্যবেক্ষণ করা হয়। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর ৬১ শতাংশ ‘হেলথি’ এবং ৩৯ শতাংশ ‘আনহেলথি’। আলোচনায় আরও উঠে আসে পিএইচসি সার্ভিস মডেল, কর্পোরেট প্রতিষ্ঠানে হেলথ ক্যাম্প আয়োজন এবং মাইক্রো হেলথ এন্টারপ্রেনারশিপ বিষয়ক দিকনির্দেশনা।

সেমিনারের শেষাংশে বক্তারা জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা জাপান স্টুডেন্টস অর্গানাইজেশন, এডিবি-জেএসপি (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক–জাপান স্কলারশিপ প্রোগ্রাম) এবং টোকিও বিশ্ববিদ্যালয়–এর আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা জাপানে পড়াশোনা, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি এবং ভবিষ্যৎ কর্মসংস্থান বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং দিকনির্দেশনা পান।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি