1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

জবির অর্ধ-কোটি টাকার লিফট নির্মাণে অর্থের লুটপাট

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দো-তলা প্রশাসনিক ভবনে প্রায় অর্ধ-কোটি টাকা ব্যয়ে লিফট নির্মাণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই প্রকল্পে অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালে লিফট নির্মাণের জন্য ৫৩ লাখ ১৮ হাজার ৩২১ টাকার বাজেট অনুমোদন করা হয়। কিন্তু দীর্ঘ তিন বছর পর ২০২৫ সালের শুরুতে তিনটি কোম্পানির সঙ্গে দরপত্র নিয়ে  আলোচনা করা হয়। এর মধ্যে (এলিভেটর) কোম্পানি ৫০ লাখ ৫২ হাজার টাকা, (স্বপ্ন) কোম্পানি ৫২ লাখ ৩০ হাজার টাকা এবং (ওয়াল্টন) কোম্পানি ৪৭ লাখ ৮৭ হাজার ১০০ টাকায় কাজ করার প্রস্তাব দেয়। আলোচনার পর গত ১৮ই মার্চ ওয়াল্টন কোম্পানির সঙ্গে  বিশ্ববিদ্যালয়ের যৌথ চুক্তিতে লিফট নির্মাণের কাজ শুরু হয়।

এ বিষয়ে জবির প্রধান প্রকৌশলী বলেন, “লিফট নির্মাণে যে বাজেট ছিল, তার পুরো টাকাই নির্মাণ কাজে
ব্যয় করা হয়েছে। কোনো অর্থ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) ফেরত যাচ্ছে না। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম হয়নি।”

অন্যদিকে নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার সাহা জানান, “লিফট নির্মাণে বাজেট ছিল ৫৩ লাখ ১৮ হাজার ৩২১ টাকা। এর মধ্যে আমরা ওয়াল্টন কোম্পানিকে ৪৭ লাখ ৮৭ হাজার ১০০ টাকার বিনিময়ে কাজ  প্রদান করেছি। বাকি প্রায় ৬ লাখ টাকা ইউজিসিতে ফেরত যাবে অথবা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংস্কার খাতে ব্যয় করা হবে। আমরা  নিয়মিত  কাজের তদারকি করেছি এবং কোন ধরনের অনিয়ম পায়নি। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই লিফট চালু হবে।”

ওয়াল্টন কোম্পানির সিইউও বলেন,
“আমাদের সঙ্গে জবির লিফট নির্মাণে চুক্তি হয়েছে ৪৩ লাখ টাকার। এখানে জার্মান সিরিজ ব্যবহার করা হয়েছে, যা উন্নত ও ব্যয়বহুল। আমরা PWA রেট শিডিউল অনুযায়ী কাজ নিয়েছি।  একই ধরনের লিফট অন্য কোনো  কোম্পানি বসালে প্রায় ৭০ লাখ টাকা লাগতো। তবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে নিজেদের ব্র্যান্ডিংয়ের স্বার্থে আমরা কম দামে কাজ করেছি।”

উল্লেখ্য অনুমদিত বাজেটের ৫৩ লাখ ১৮ হাজার ৩২১ টাকা ব্যয়ে নির্মিত লিফটের কাজ ওয়াল্টন কোম্পানি ৪৩ লক্ষ টাকায় করলে বাকি ১০ লক্ষ টাকার গড়মিলের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি প্রধান প্রকৌশলী বরং পুরো টাকাই নির্মাণ কাজে ব্যয় করা হচ্ছে বলে মন্তব্য করেন।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি