1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবির ক্যান্টিন স্টাফদের জার্সি উপহার ছাত্রদল নেতা শাহরিয়ার

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন স্টাফদের জার্সি উপহার দিয়েছেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যান্টিনে এই উপহার তুলে দেওয়া হয়। স্টাফদের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই ছাত্রদল নেতা।

জার্সি বিতরণ অনুষ্ঠানে শাহরিয়ার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করতে ক্যান্টিন স্টাফরা নিরলস পরিশ্রম করেন। তাঁদের এই অবদানের প্রতি সম্মান জানাতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি চাই, তাঁরা যেন নিজেদেরও এই ক্যাম্পাসের অবিচ্ছেদ্য অংশ মনে করেন ।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করে। শাহরিয়ারের এই উদ্যোগ প্রশংসনীয়। এটি প্রমাণ করে আমরা সাধারণ মানুষের পাশে আছি।”

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ক্যান্টিন স্টাফরা দিনের পর দিন আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় এই উপহার।”

জার্সি পেয়ে ক্যান্টিন স্টাফদের মুখে আনন্দের ঝলক দেখা যায়। ক্যান্টিন স্টাফ মাসুদ বলেন, “এর আগে কেউ আমাদের এভাবে ভাবেনি। ছাত্রদলের ভাইদের ধন্যবাদ জানাই। জার্সি পেয়ে আমরা খুব খুশি। মনে হচ্ছে, আমরাও এই বিশ্ববিদ্যালয়ের অংশ।”

ছাত্রদলের অন্যান্য নেতারা জানান, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্য কর্মচারীদের জন্যও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি