1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবি’র জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে জামালপুরের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পোগোজ স্কুল মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।

ক্রীড়া উৎসবে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ ছিল মেয়েদের বালিশ খেলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুরের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ক্রীড়া উৎসবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণের উপদেষ্টা মাসুদুল ইসলাম ও মিয়া রাসেল । ক্রিকেট খেলায় গ্রুপপর্ব শেষে ফাইনালে ওঠে ১৯তম ও ২০তম আবর্তনের শিক্ষার্থীরা। তবে হঠাৎ বৃষ্টি শুরু হলে ফাইনাল খেলা শহিদ সাজিদ ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯তম আবর্তন এবং রানার্সআপ হয় ২০তম আবর্তন। অন্যদিকে মেয়েদের বালিশ খেলায় প্রথম স্থান অর্জন করেন ১৯তম আবর্তনের এক শিক্ষার্থী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হারুন বলেন,
“আজকের ক্রীড়া উৎসবে উপস্থিত সম্মানিত উপদেষ্টা, সিনিয়র ভাই এবং স্নেহের জুনিয়রদের আন্তরিক শুভেচ্ছা জানাই। জামালপুর থেকে আগত জবিয়ান শিক্ষার্থীদের পাশে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের শিক্ষার্থীরা জবিতে সবসময় উত্তম কর্মকাণ্ডে সম্মুখসারীতে থাকবে—এই প্রত্যাশা রাখছি। সামনের জকসু নির্বাচনে জামালপুরিয়ান সবার জন্য রইল আন্তরিক শুভকামনা।”

উপদেষ্টা মিয়া রাসেল বলেন, “জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ হচ্ছে জামালপুরের সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের জায়গা। সবাইকে একসাথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জবিস্থ জামালপুরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। আমরা সবাই এক ও অভিন্ন।”

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি