1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

জবি’র ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মো. মেহেদী হাসানের ওপর বর্বর হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে প্রতিবাদে মুখর হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর।

ভাস্কর্য চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শিক্ষার্থীদের কণ্ঠে উঠে আসে প্রতিবাদী স্লোগান ‘মেহেদীর ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘জুলাইয়ের সৈনিক এক হও, এক হও’, ‘২৪-এর যোদ্ধারা, লড়াই করো, প্রতিরোধ গড়ো’।

মিছিল-পরবর্তী মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন বিদায় নিলেও তার অনুগত শক্তিগুলো এখনো সক্রিয় রয়েছে। মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা তারই প্রমাণ। বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

জবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘আমরা আশা করেছিলাম, ৫ আগস্টের পর দেশে শান্তি ফিরবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের ভাইয়েরা এখনো আক্রান্ত হচ্ছে। যদি এই হামলার বিচার না হয়, তবে ছাত্র জনতা রুখে দাঁড়াবে।’

ডিবেটিং সোসাইটির সভাপতি মঈন আল মুবাশ্বির বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, কোনো হুমকিই আমাদের থামাতে পারবে না।’

মানববন্ধনে সংহতি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘মেহেদীর আহত ও রক্তাক্ত অবস্থায় ছবি দেখে আমি হতবাক হয়েছি। সে একজন শান্ত স্বভাবের শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের অগ্রসৈনিক। শিক্ষক সমিতির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি