
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ভিসি ভবনে তালা দিয়েছে। মঙ্গলবার রাত ৯ টা ৩০ মিনিটে তারা এই কর্মসূচি পালন করে।
গত ১০ জুলাই (বৃহস্পতিবার) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একটি অংশ হামলা চালায়। এই হামলার প্রতিবাদে ১৩ জুলাই (রবিবার) শিক্ষার্থীরা শহীদ সাজিদ ভবনের নিচে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং দাবি মানা না হলে শহীদ সাজিদ ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করে ঘটনার বিচার করার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে।
জানা যায়, আজ মঙ্গলবার (১৫ জুলাই) তদন্ত কমিটি হামলার বিচারের বিষয়ে তালবাহানা করলে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ভিসি ভবনে রাত ৯ টা ৩০ মিনিটে তালা ঝুলিয়ে দেয়।
এবিষয়ে উক্ত বিভাগের একজন শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর জবি ছাত্রদলোর একটি অংশ হামলা করে। হামলার ভিডিও ফুটেজ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার করতে নানা তালবাহান শুরু করে। আজ সারাদিন আমাদেরকে বসিয়ে রেখে এখন এই তালবাহানা শুরু করেছে যে অপরাধীদের নাম ফেসবুকে প্রাকাশ না করে চিঠি দিয়ে জানাবে। এতো দিন আমাদের সাথে আলোচনা করে বলেছিলো সকলের বিচার নিশ্চিত করবে। কিন্তু এখন মনে হচ্ছে তারা কিছু বিষয় লুকাতে চাচ্ছে। তাই আমরা সুষ্ঠ বিচারের আশায় ভিসি ভবনে তালা দিয়েছি।
#