1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবি এআইএস বিজনেস ক্লাবের নেতৃত্বে পাপ্পু – রাকিবুল

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের এআইএস বিজনেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বিভাগীয় সিদ্ধান্তক্রমে এ কমিটি ঘোষণা করেন AIS বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামসুন নাহার। ঘোষণাকৃত কমিটির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

কমিটি ঘোষণার প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামসুন নাহার, ক্লাব মডারেটর ড. মো. রুহুল আমিন মোল্লা, সহযোগী অধ্যাপক রাবিতা সাবাহ, সহযোগী অধ্যাপক মো. সালাহ উদ্দীন এবং সহযোগী অধ্যাপক মোছা. মাকসুদা বেগম।

ঘোষিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবু রায়হান পাপ্পু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিবুল হাসান।

এছাড়াও কমিটিতে আছেন—
সহ-সভাপতি: বিকাশ ঘোষ
সহ-সভাপতি: সাজিদা নাজনীন মীম
যুগ্ম সম্পাদক: ইসরাত জাহান
কোষাধ্যক্ষ: মো. মাহফুজ হাসান
কার্যনির্বাহী সদস্য: শক্তি বিশ্বাস তৃষা
কার্যনির্বাহী সদস্য: সুমন আহমেদ
কার্যনির্বাহী সদস্য: মো. শাব্বির হোসেন
কার্যনির্বাহী সদস্য: রাসেল সরকার
কার্যনির্বাহী সদস্য: সাজিব মজুমদার

সভাপতি আবু রায়হান পাপ্পু বলেন, “এআইএস বিজনেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ ক্লাবটিকে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বাস্তবমুখী শিক্ষার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।”

সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান বলেন, “সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এআইএস বিজনেস ক্লাবের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও ফলপ্রসূ করে তোলাই আমার লক্ষ্য। সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ক্লাবটিকে একটি দক্ষতা ও নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়া হবে।”

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি