1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

জবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ৪৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারী) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত পূর্ণাঙ্গ এই এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আছেন ২০৫ জন এবং সদস্য পদে আছেন ২৫৩ জন। এর আগে গত বছর ২৪ ডিসেম্বর জবি শাখা ছাত্রদলে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও সামসুল আরেফিনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের পর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ ছাত্রদল কমিটি দিতে পেরেছি। ফ্যাসিস্ট বিরোধী এই আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে তাদের প্রাপ্য স্থান দিতেই কমিটি বড় আকার ধারণ করেছে। এছাড়া, পূর্ববর্তী কমিটিতে পদ কুক্ষিগত রাখার প্রবণতা উপেক্ষা করে আমরা ৪৬০ সদস্যের একটি কমিটি গঠন করতে পেরে আনন্দিত।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আজকে কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী সংসদকে ধন্যবাদ। দীর্ঘদিন রাজপথে লড়াই করা সবাইকে নিয়ে কমিটি দেওয়া হয়েছে। সব গ্রুপের সবাইকে নিয়ে সুন্দর একটি কমিটি হয়েছে।’

###

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি