1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

জবি ছাত্রদলের মেডিকেল ক্যাম্পে সেবা নিলো ১৮শ শিক্ষার্থী

যদি প্রতিনিধি, রনজিৎ চন্দ্র রায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে সেবা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আঠারোশো শিক্ষার্থী।

গত মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত এ সেবা চালু থাকে।

সরেজমিনে দেখা যায়, কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রথমদিন সাড়ে চারশত শিক্ষার্থীকে সেবা ঔষধ সরবরাহ করা হয়েছেন বলে জানিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা। দ্বিতীয় দিন স্কিন কেয়ারের জন্য পাঁচ শতাধিক ও শেষ দিন আট শতাধিক শিক্ষার্থীকেসহ মোট আঠারোশো শিক্ষার্থীকে সেবা প্রদান করেছেন।

তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে গাইনী বিশেষজ্ঞ হিসেবে ছিলেন- ডা: উম্মে হানি পৃথ্বী ও ডা : ফাইরুজ ফানান্না, চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: মোরশেদুল ইসলাম সজীব ও ⁠ডা: তানজিনা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: আব্দুল বারী মামুন, ⁠ডা: কামরুল হাসান মুন্না ও ⁠ডা: সজল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন
ডা: সাব্বির শরিফ শাকিল।

এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। গতকাল বুধবার স্কিন, আজ মেডিসিন বিভাগে সেবা দেওয়া হয়েছে। ছাত্রদল শুধু শিক্ষার্থীদের ডাক্তার দেখানো নয় এর পাশাপাশি বিনামূল্যে ঔষুধ প্রদান করেছে। স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষনীয় ছিল। বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের জন্য আগামীতে ছাত্রদলের এমন মহৎ উদ্যোগ গ্রহণ করব। আমাদের কাজ এখানেই শেষ হবেনা, ভবিষ্যতেও চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সবার আগে এগিয়ে থাকে। প্রথমবারের মতো মেডিকেল ক্যাম্প থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। শিক্ষার্থীরা একরকম কার্যক্রম আরও চলমান রাখার আহবান করেছেন, শিক্ষার্থীদের চাহিদা অনুসারে ভবিষ্যতে আমদের মেডিকেল ক্যাম্প চালু থাকবে।

স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মোঃ শাহরিয়ার হোসেন,মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নজরুল ইসলাম মামুন, নাহিয়ান বিন অনিক, শাখাওয়াত ইসলাম পরাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি