1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবি বিএনসিসি’র আন্তঃপ্লাটুন ড্রিল প্রতিযোগিতা ও কন্টিনজেন্ট পরিদর্শন করলেন উপাচার্য

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিএনসিসি কন্টিনজেন্টের উদ্যোগে আয়োজিত আন্তঃপ্লাটুন ড্রিল প্রতিযোগিতা ও কন্টিনজেন্ট পরিদর্শন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

শুক্রবার (৯ই মে) দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় উপাচার্যের ড্রিল পরিদর্শনের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারী প্লাটুনগুলো সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধভাবে ড্রিল প্রদর্শন করে নিজেদের দক্ষতা তুলে ধরে। এর পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা পর্বের সূচনা বক্তব্য দেন ভারপ্রাপ্ত পিইউও সাজিয়া আফরিন। ক্যাডেটদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন ক্যাডেট সার্জেন্ট মো. মোতাকাব্বির। এরপর বক্তব্য দেন পিইউও প্রতিনিধি ড. বুশরা জামান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অফিসার ইনচার্জ পিইউও ড. মো. আবু হানিফ সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিইউও মো. শফিকুল ইসলাম, পিইউও ড. আতিয়ার রহমান, ড. বুশরা জামানসহ সামরিক প্রশিক্ষক ও অন্যান্য স্টাফবৃন্দ।

আলোচনা সভায় অংশগ্রহণকারী ক্যাডেটরা তাদের কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি কিছু বাস্তবধর্মী দাবি উপস্থাপন করেন। উপাচার্য এসব দাবি মনোযোগসহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিএনসিসি কন্টিনজেন্টের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, “বিএনসিসি তরুণদের মাঝে নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করতে একটি কার্যকর প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এই ধরনের গঠনমূলক উদ্যোগকে উৎসাহিত করে যাবে।”

এ সময় অফিসার ইনচার্জ ইউনিটের বর্তমান সাফল্য, কার্যক্রমের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি সারসংক্ষেপও তুলে ধরেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি