জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন- কাউন্সিল ২০২৫-২৬ এর সহযোগিতায় ও 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশন' এর অর্থায়নে “বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি গতকাল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি ছিলেন অধ্যাপক ড.রেজাউল করিম,মাননীয় উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সভাপতি,জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ
এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্যবৃন্দ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল এর সভাপতি, সাধারণ সম্পাদক, সকল রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যবৃন্দ
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তন মানব জীবনে নানামুখী প্রভাব ফেলছে। এই পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পরিবেশ তৈরি করা যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি নুরুল আমিন মজুমদার প্রিন্স। তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশকে রক্ষা করে না, এটি আমাদের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সচেতনভাবে এই কর্মসূচি চালিয়ে যায় তবে তা সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্নতার মাধ্যমে একটি সুন্দর ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।
#
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com