1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

জবি রোভার-ইন-কাউন্সিল এর নেতৃত্বে অর্ণব ও ইকবাল

জবি প্রতিনিধি: রনজিৎ চন্দ্র রায়
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সর্বাধিক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (PRS) অ্যাওয়ার্ড প্রাপ্ত “জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

(২১ আগস্ট) শুক্রবার জবি রোভার স্কাউট ডেনে সভাটি অনুষ্ঠিত হয়। প্রতি বছর সভা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে কাউন্সিলে নতুন সদস্যের আগমন ঘটে এবং সেই সাথে বিগত কাউন্সিল ভেঙে নতুন কাউন্সিল গঠন করা হয়।

সভায় জবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি মো: মাহবুব হাওলাদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রোভার লিডারগণ (আরএসএল) এবং সাবেক সিনিয়র রোভার মেটগণ। এছাড়াও উপস্থিত ছিলেন রোভার-ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর কার্যকরী সদস্য মো:রিফাত রায়হান ও মো:মেহেদী হাসান, দায়িত্বপ্রাপ্ত সকল সিনিয়র রোভার মেটগণ এবং সদ্য নির্বাচিত হওয়া সিনিয়র রোভার মেটগণ (এসআরএম)।
সভায় সভাপতির অনুপতিক্রমে মো: নাজমুল হোসেন সভার কার্যক্রম শুরু করেন এবং বিগত রোভার-ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর সকল দায়িত্ব প্রাপ্ত সিনিয়র রোভার মেটগণের মতামতের ভিত্তিতে সকল কাজের মূল্যায়ন করার মাধ্যমে পরিশেষে সভাপতি কাউন্সিল ভেঙে দেন এবং তারা সকলে নবনির্বাচিত এসআরএম দের জন্য শুভকামনা জানিয়েছেন।

পরে সকলের উপস্থিতিতে জবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ ২০২৬-২৭ কাউন্সিল এর নবগঠিত কমিটির ঘোষণা করেন।

সভায় সদ্য সাবেক এবং নবনির্বাচিত সকল সিনিয়র রোভারদের মাধ্যমে রোভার-ইন-কাউন্সিল ২০২৬-২৭ এর সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হন নৃবিজ্ঞান বিভাগের অর্ণব সরকার এবং সাধারণ সম্পাদক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ইকবাল হোসেন।

নির্বাচিত নতুন কাউন্সিলে সহ-সভাপতি দুটি পদে নাজমুল হোসেন আজাদ ও হৃদয় মিয়া নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের রনজিৎ চন্দ্র রায়।

অন্যান্য পদে প্রোগ্রাম সম্পাদক মো. মাহমুদুল হাসান, ট্রেনিং সম্পাদক মো. আহনাফ হোসেন সিদ্দিকী , প্রচার সম্পাদক মো. শাহিন ইসলাম , প্রকাশনা সম্পাদক আখতারুজ্জামান তালুকদার , অর্থ সম্পাদক রুম্মান সরদার , গার্ল-ইন-রোভার সম্পাদক ইসরাত জাহান এশা , দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হৃদয় কুমার রায় , ক্রীড়া সম্পাদক মো. জিলানী হাসান , তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইব্রাহিম রানা , বহিঃযোগাযোগ সম্পাদক মাহবুব আলম হৃদয় , পাঠাগার সম্পাদক জেরিন , আপ্যায়ন সম্পাদক ইব্রাহিম সজীব , স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক পদে শ্রাবন্তী রাণী মনোনীত হয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি