1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত

রনজিৎ চন্দ্র রায়,জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

 

দক্ষিণ এশিয়ার সর্বাধিক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (PRS) অ্যাওয়ার্ড প্রাপ্ত “জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ” রোভার-ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর উদ্যোগে “বার্ষিক ডে ক্যাম্প ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

‎আজ শুক্রবার (৩১ অক্টোবর, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই দিনব্যাপী ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ক্যাম্প পরিচালনার নেতৃত্বে ছিলেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
এসময় উপস্থিত ছিলেন ‎রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোঃ মিন্টু আলী বিশ্বাস,রোভার স্কাউট লিডার(আরএসএল) সাবেক সিনিয়র রোভার মেট, কাউন্সিল সদস্যবৃন্দ ও দীক্ষিত রোভারসহ নবীন সহচরবৃন্দ।

ক্যাম্পে ১২ টি উপদলের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে মোট ১৭৫ জন নবীন সহচর,দীক্ষিত রোভার, গার্ল ইন-রোভার, সহকারী রোভার মেট, রোভার মেট ও সিনিয়র রোভার মেট সহ মোট ২৬৫ জন রোভার ও গার্ল ইন-রোভার অংশগ্রহণ করেন।

‎ক্যাম্পে ট্রেইনার হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোঃ মিন্টু আলী বিশ্বাস, অন্যান্য রোভার স্কাউট লিডার (আর.এস.এল) বৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেটবৃন্দ।

‎সকাল ৭:৪৫ মিনিটে রিপোর্টিং নেওয়ার মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়, এরপর বিপি পিটি, সকালের নাস্তা ও ফ্লাগ মিটিং।

‎স্কাউটিং এর বিভিন্ন বিষয়াবলীর উপরে সেশন নেওয়া হয়। মৌলিক বিষয়াবলীর উপর সেশন পরিচালনা করেন জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মোঃ মিন্টু আলী বিশ্বাস। মাই প্রোগ্রেস ও লগ বইয়ের উপরে সেশন পরিচালনা করেছেন জবি রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মোঃ নেসার উদ্দিন পি.আর.এস।

‎স্টেশন পরিচালনার মাধ্যমে শুরু হয় স্টেশন ভিত্তিক শিক্ষণ কার্যক্রম। মোট ০৬ টি স্টেশনের মাধ্যমে গেরো, ল্যাশিং,অনুমান ও পর্যবেক্ষণ, প্রথমিক প্রতিবিধান ও তাঁবু জলসা বিষয়াবলী হাতে কলমে শিখানো হয়। স্টেশন গুলোতে ট্রেইনার হিসেবে ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট মোঃ ইমতিয়াজ মাহমুদ, মোঃ রিফাত রায়হান, মোঃ নেসার উদ্দিন পি.আর.এস. মোঃ আহসান হাবীব, ত্রিদীপ কুমার মণ্ডল, মোঃ আরিফুল ইসলাম, কাজী মোসাব্বিরুল আলম।

‎স্টেশন ভিত্তিক শিক্ষণ কার্যক্রমের পরে দুপুরের খাবার ও নামাজের বিরতি শেষে শুরু হয় হাইকিং এবং কোড ও সাইফারের উপর সেশন। সেশন দুটি পরিচালনা করেন জবি রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট হুসাইন মুহাম্মদ গোলাম রাজিক আদন ও সাবেক সিনিয়র রোভার মেট মোঃ কামরুল হাসান।

‎সেশনের পরে শুরু হয় উপদল ভিত্তিক হাইকিং। হাইকিং এর সমাপ্তি স্থলে হাইক রিপোর্ট জমা নেওয়া হয়,এরপর কিছুক্ষণ চলে কিমস গেম খেলা। কিমস গেম পরিচালনা করেছেন সিনিয়র রোভার মেট মোঃ মেহেদী হাসান ও সাবেক সিনিয়র রোভার মেট কাজী মোসাব্বিরুল ইসলাম।

কাউন্সিল সভাপতি মাহবুব হালদার বলেন, “আমি খুবই খুশি ও উৎসাহিত যে, সারাদিন ব্যাপি ডে ক্যাম্পে আমাদের সহচর অংশগ্রহণ ও বিচরণে পুরো ক্যাম্পাস উৎসব মুখর পরিবেশ হয়ে ওঠে। এই ডে ক্যাম্প মূলত করা হয় তাদের দীক্ষা গ্রহণের পূর্বে একটা প্রস্তুতি নিতে পারে , যাতে তারা দীক্ষা ক্যাম্প সমন্ধে একটা ধারণা পায় ও সেখানে ক্যাম্পে গিয়ে নিজেদের মানিয়ে নিতে পারে।দীক্ষার মাধ্যমেই তারা জবি রোভার স্কাউট গ্রুপের পূর্ণ সদস্য হতে পারে ।

সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন বলেন,“আলহামদুলিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প-২০২৫ সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। রোভারিংয়ের আদর্শ, দায়িত্ববোধ, নেতৃত্বগুণ এবং সেবার মানসিকতা জাগ্রত করতে এ ধরনের ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহচরদের অংশগ্রহণ, স্বেচ্ছাসেবকদের পরিশ্রম, কাউন্সিল সদস্যদের নিবিড় তত্ত্বাবধান এবং স্পন্সর ও কো-স্পন্সরদের সহযোগিতা এই আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত, সুশৃঙ্খল ও ফলপ্রসূ।”

“রোভাররা শুধু ক্যাম্প পরিচালনা করে না—তারা শেখে, বেড়ে ওঠে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটানোর সক্ষমতা অর্জন করে। এ আয়োজনের মাধ্যমে নতুন সহচররা রোভারিং সংস্কৃতি, ভ্রাতৃত্ব এবং সেবার বাস্তব চর্চায় নিজেদের যুক্ত করতে পেরেছে—যা তাদের ভবিষ্যৎ রোভার জীবনের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

“এখন সামনে রয়েছে বার্ষিক দীক্ষা ক্যাম্প-২০২৫। আমরা আশা করি, সবাই আরও দায়িত্বশীল, সুশৃঙ্খল ও উদ্দীপনা নিয়ে সেই ক্যাম্পকে সফল করে তুলবে। রোভারিংয়ে ‘সেবা’ কেবল শব্দ নয়—এটি একটি জীবনদর্শন।”

“এই সফল ক্যাম্প আয়োজনের সাথে যুক্ত প্রত্যেক সহচর, সিনিয়র, সাবেক রোভার, কাউন্সিল সদস্য এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি।”

শেষে ‎কিমস গেমের পরে কিছুক্ষণ চলে মুক্ত আলোচনা এরপর ফটোসেশান ও পতাকা অবনমনের মাধ্যমে বিকাল সাড়ে চারটার দিকে ডে-ক্যাম্পের সমাপ্তি ঘটে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি