বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তাওহিদুল ইসলাম।
মঙ্গলবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ন্যায়সংগত আন্দোলন ও সংগঠনের যৌক্তিক লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আমার সমর্থন ও ভালোবাসা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
তবে একান্ত ব্যক্তিগত কারণে আমি এই পদে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ বলে মনে করছি। তাই আমি আজ থেকে আমার দায়িত্ব থেকে পদত্যাগ করছি। আমি এই সংগঠনের নেতৃবৃন্দ ও সব সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে সংগঠনের কল্যাণে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।'
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com