1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবি শাখা “সনাতনী বিদ্যার্থী সংসদ” এর নেতৃত্বে সুমন ও দীপা

জবি প্রতিনিধি:রনজিৎ চন্দ্র রায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

 

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের কার্যনির্বাহী সংসদ ২০২৫-২০২৬ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২১-২২(১৭ তম আবর্তন) সেশনের ছাত্র শ্রী সুমন কুমার দাশ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের ২০২২-২০২৩ (১৮ তম আবর্তন)সেশন এর ছাত্রী দীপা দেবনাথ।

সনাতনী বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ – সভাপতি শ্রী রাখাল দেবনাথ রনি ও সাধারণ সম্পাদক শ্রী পরিমল চন্দ্র রায় রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হয়েছেন প্রান্ত ঘোষ, সুমন সরকার, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন জয়ন্ত রায়, সৌরভ সরকার,অনিরুদ্ধ রায়।

সভাপতির দায়িত্ব পেয়ে সুমন কুমার দাস বলেন, আজ এই শুভক্ষণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এসভিএস-এর ২০২৫–২০২৬ কার্যকালীন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। প্রথমেই আমি পরমব্রহ্ম ও আমাদের মহান সনাতন ধর্মীয় ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদের সকলকে সেবার মহান ব্রত পালনের শক্তি ও প্রেরণা জুগিয়েছেন। আমি কৃতজ্ঞ এসভিএস বাংলাদেশ-এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সকল জ্যেষ্ঠ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি, যাদের আস্থা ও আশীর্বাদ আমাকে এই গুরু দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে।

আমাদের সনাতনী সংস্কৃতি সর্বদা শিখিয়েছে—‘নারায়ণ সেবাই পরম ধর্ম’। সেই চিরন্তন আদর্শ ও ধর্মীয় সংস্কারকে ধারণ করেই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মানবসেবা এবং নৈতিক চরিত্র গঠনের মহৎ উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। আমি সর্বদা সকলের সাথে থেকে, সকলের মতামতকে শ্রদ্ধা করে, সনাতন ঐতিহ্য ও এসভিএস-এর মূল দর্শনকে সমুন্নত রেখে আমাদের সেবার পরিধি আরও বিস্তৃত করার জন্য কাজ করে যাবো।”

তিনি আবারও বলেন , সকলকে আহ্বান জানাই যে, আসুন, এক হৃদয়ে, এক চেতনায় সবাই সেবার মহান ধর্মকে এগিয়ে নিয়ে যাই। বিভাজন নয়, বিরোধ নয়—ঐক্যই আমাদের শক্তি, সেবাই আমাদের ব্রত।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি