1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪

 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী জমজ বোনকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে অভিযুক্ত পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৯ মে) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে পাবনার চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েলকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, এসব ঘটনায় ছাত্রলীগের কোনো ছাড় নেই। মারধরের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আমাদের নজরে আসলে বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী সংসদে জানানো হয়েছিল। কেন্দ্রীয় সংসদ পায়েলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাটমোহর পৌর সদরের উথুলি খামারপাড়া এলাকায় বাড়ির পাশে কদম গাছের ডাল কাটছিলেন ছাত্রলীগ নেতা পায়েল। এ সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম তাকে গিয়ে বলে গাছ কাটার সময় তাদের কলা গাছ যেন নষ্ট না হয়।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী জমজ বোন মিমিয়া ও লামিয়াকে রড হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে ছাত্রলীগ নেতা পায়েল ও তার বাবা-মা। গুরুতর আহত দুই বোনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে এ ঘটনায় যমজ বোনের বাবা রেজাউল করিম রিজু বাদী হয়ে চাটমোহর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর ওই রাতেই ছাত্রলীগ নেতা পায়েলের বাবা রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। আর ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন পায়েল ও তার মা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি